ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
জানুয়ারিতে ডেঙ্গুতে প্রাণ গেল ১০ জনের
ডুয়া ডেস্ক: চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১,১৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিহত ১০ জনের মধ্যে ঢাকা দুই সিটি করপোরেশনের সাতজন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন এবং দক্ষিণে ছয়জন মারা গেছেন। অন্য মৃতরা ঢাকা সিটির বাইরের অঞ্চল থেকে আসা। হাসপাতালে ভর্তি হওয়া ১,১৬১ জনের মধ্যে ৪২১ জনই ঢাকা সিটি থেকে। বাকি আক্রান্তরা দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জনের মৃত্যু ঘটেছে। যার মধ্যে সবচেয়ে বেশি ২৩৯ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মারা গেছেন। ঢাকা উত্তর সিটিতে মৃত্যুর সংখ্যা ১০৪।
গত ২০২৩ সালে দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেও সবচেয়ে বেশি ভর্তির ঘটনা ঘটে ঢাকা উত্তর সিটি করপোরেশনে। যেখানে ২১ হাজার ২৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৮৭৯ জন রোগী।
এছাড়া ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লক্ষ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়েছিলেন এবং এই রোগে ১,৭০৫ জনের মৃত্যু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)