ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কারাগার বা আটক কেন্দ্র পরিদর্শনের ক্ষমতা পেল মানবাধিকার কমিশন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনকে ‘জাতীয় প্রতিরোধব্যবস্থা’ (ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম) হিসেবে কাজ করার এখতিয়ার দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে কমিশন যেকোনো আটক রাখার স্থান বা কারাগার স্বাধীনভাবে পরিদর্শন করতে পারবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ’ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ কিংবা শাস্তির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনের ঐচ্ছিক প্রোটোকল ‘অপক্যাট’ (OPCAT)-এর অধীনে কমিশন এই ক্ষমতা পেল।
প্রেস সচিব আরও জানান, এই নির্দেশনার ফলে জাতীয় মানবাধিকার কমিশন একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ পাবে। সংস্থাটি আর্থিক ও প্রয়োজনীয় ক্ষমতাসম্পন্ন হবে এবং নির্যাতন প্রতিরোধে স্বাধীনভাবে কাজ করতে পারবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর