ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রুয়েটে তিন দিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স শুরু
ডুয়া নিউজ : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল অনুষদের উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো "৬ষ্ঠ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিকাল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (আইসিএমআইএমই) ২০২৪" শুরু হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় কেন্দ্রীয় মিলনায়নে এই কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। তিন দিনব্যাপী আয়োজিত এই কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় হলো “Innovating for Impact: Advancements in Mechanical, Industrial, and Materials Engineering for a Sustainable Future.” কনফারেন্স আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ আজিজ, কনফারেন্সের পৃষ্ঠপোষক ও ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন আরো বক্তব্য রাখেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কনফারেন্স আয়োজক কমিটির সেক্রেটারী ও যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার।
কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগন, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, ব্রুনাই ও হংকং সহ দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনশ’ একাডেমিশিয়ান, গবেষক ও বিজ্ঞানীরা অংশ নিচ্ছেন। কনফারেন্সে ১৭৩টি টেকনিক্যাল পেপার ও ০৮ টি কি-নোট পেপার উপস্থাপন করা হবে এবং সেরা ০৭টি পেপারকে পুরস্কৃত করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?