ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হাইকোর্টে ২০ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আরও ২০ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। আজ বুধবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের জন্য দরখাস্ত আহ্বান জানানো হয়েছে। যারা আবেদন করতে চান, তারা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে নির্ধারিত ফরম পূরণ করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে সরাসরি অথবা রেজিস্ট্রি ডাকার মাধ্যমে দরখাস্ত পাঠাতে পারবেন।
স্থায়ী ও স্বতন্ত্র সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের বিধান রেখে চলতি বছর ২১ জানুয়ারি ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ জারি করে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশে বলা হয়েছে, উপযুক্ত প্রার্থী বাছাই করে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন।
অধ্যাদেশের ৩ ধারায় উল্লেখ আছে, ‘উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক সুপারিশ করিবার জন্য স্থায়ী কাউন্সিল গঠন করা হবে, যা সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল নামে পরিচিত হবে’। অধ্যাদেশের ৭ (ক) ধারায় হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত আহ্বানের বিধান রয়েছে।
এর আগে, এই কাউন্সিল গঠনের পর ২৫ আগস্ট প্রথমবারের মতো হাইকোর্টে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছিল।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত