ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ঢাবির ৬ হল পরিদর্শন করল বিশেষজ্ঞ দল, কাল যাবে আরও ৬টিতে
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক ভূমিকম্পে ফাটল আতঙ্ক ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোর নিরাপত্তা ও ঝুঁকি যাচাইয়ে কাজ শুরু করেছে বিশেষজ্ঞ দল।
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কারিগরি সাব-কমিটি ঢাবির ৬টি হল পরিদর্শন করেছে। আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আরও ৬টি হল ও হোস্টেল পরিদর্শন করা হবে।
বুধবার ঢাবির জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিশেষজ্ঞ দলটি হাজী মুহম্মদ মুহসীন হল, শামসুন নাহার হল, ড. কুদরাত-ই-খুদা হোস্টেল, শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রীনিবাস এবং কবি সুফিয়া কামাল হল পরিদর্শন করবে।
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এবং ভবনগুলোর কারিগরি নিরীক্ষণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রধান করে একটি ‘সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি’ গঠন করা হয়েছে। এর অধীনে ৪টি সাব-কমিটি কাজ করছে। বুয়েটের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এসব কমিটি দ্রুততম সময়ে ভবনগুলোর অবস্থা যাচাই করবে।
পরিদর্শন শেষে কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করা হবে এবং তা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও সংশ্লিষ্ট হলে সংরক্ষিত থাকবে। প্রতিবেদনে কোনো ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হলে অবিলম্বে সেখান থেকে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ