ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেন-ইয়ার: বাংলাদেশ কতটা নিরাপদ?
নিজস্ব প্রতিবেদক :বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে অল্প সময়ের মধ্যে দুটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আন্দামান সাগরে ২২ নভেম্বর তৈরি লঘুচাপটি বুধবার (২৬ নভেম্বর) ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ হিসেবে শক্তিশালী হয়েছে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরেও একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থান করছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই দুইটি ঘূর্ণিঝড়ই বাংলাদেশের দিকে আঘাত হানার সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার পূর্বাভাসে জানিয়েছে, আন্দামান সাগরের ঘূর্ণিঝড় শেন-ইয়ার পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং ডিসেম্বরের ২-৩ তারিখে ভারতের তামিলনাড়ুর উপকূলে আঘাত হানতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, এই সময় সূর্যের দক্ষিণায়ন এবং সমুদ্রের দক্ষিণাঞ্চলের অতিরিক্ত উত্তাপে লঘুচাপ সৃষ্টি হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, ঘূর্ণিঝড় শেন-ইয়ার বা ‘সেনিয়ার’ নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরাত, যার বাংলা অর্থ ‘সিংহ’।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)