ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনার জব্দ করা স্বর্ণ নিয়ে দুদকের নতুন তথ্য
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ভল্ট থেকে জব্দ করা স্বর্ণালংকার শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার নয়, সেখানে তার ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বর্ণও রয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) জব্দ করা ৮৩২ ভরি স্বর্ণ নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি জানান, ভল্টে থাকা নথিপত্র ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জব্দ করা স্বর্ণালংকারগুলো আলাদাভাবে মার্কিং বা চিহ্নিত করে রাখা ছিল। অনুসন্ধানকারী দল এখন স্বর্ণগুলো পৃথক করার কাজ করছে। কার কতটুকু স্বর্ণ আছে এবং অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অংশটুকু আলাদা করার প্রক্রিয়া চলছে।
জব্দ করা স্বর্ণ বৈধ নাকি অবৈধ—এমন প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, শেখ হাসিনা যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, তার সঙ্গে মিলিয়ে এই স্বর্ণ যাচাই করা হবে। যদি তা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সংগতিপূর্ণ না হয়, তবেই সেগুলোকে অবৈধ সম্পদ হিসেবে বিবেচনা করা হবে।
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের বিষয়ে আদালতের নির্দেশনার বিষয়ে তিনি বলেন, ‘আদালতের আদেশ এবং দুদক আইন ও বিধির আলোকে আমাদের অনুসন্ধান দল কার্যক্রম পরিচালনা করছে। আদালতের অনুমতিক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত