ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এনসিপির উদ্যোগে ৮ কোটি টাকা বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড় জেলার বাসিন্দাদের জন্য দুটি উন্নয়নমূলক সুখবর জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, পঞ্চগড় সরকারি অডিটরিয়ামের দুর্দশাগ্রস্ত ভবন পুনর্নির্মাণে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রায় ৫ কোটি টাকার বাজেট অনুমোদনের পথে রয়েছে।
এ ছাড়া জগদল বাজার সংলগ্ন রাস্তার জলাবদ্ধতা দূরীকরণের জন্য সড়ক ও জনপদ মন্ত্রণালয় থেকে আরও ৩ কোটি টাকার বাজেট আসছে বলেও তিনি উল্লেখ করেন।
পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মুহূর্তেই কমেন্ট ও রিঅ্যাকশনে ভরে যায় টাইমলাইন, শেয়ারও হয় বহুবার।
স্থানীয় বাসিন্দারা এ ঘোষণাকে স্বাগত জানিয়ে মন্তব্য করেন, দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামো ও জনদুর্ভোগ দূরীকরণে এই উদ্যোগগুলো এলাকাবাসীর জন্য বড় স্বস্তি বয়ে আনবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত