ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৫ দিনে মাধ্যমিক ভর্তিতে কত আবেদন পড়লো?
নিজস্ব প্রতিবেদক: সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন কার্যক্রম জোরেশোরে চলছে। আবেদনের প্রথম ৫ দিনেই অর্থাৎ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল পর্যন্ত প্রায় ৩ লাখ ৫৯ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা এবং একজন শিক্ষার্থী পছন্দের তালিকায় সর্বোচ্চ ৫টি স্কুল রাখতে পারছে।
মাউশির তথ্যমতে, সারা দেশে মোট ৪ হাজার ৪৮টি স্কুলে ভর্তির সুযোগ রয়েছে। এর মধ্যে ৬৮৮টি সরকারি এবং ৩ হাজার ৩৬০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। মোট শূন্য আসন রয়েছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। তবে পরিসংখ্যানে দেখা গেছে, বেসরকারি স্কুলের তুলনায় সরকারি স্কুলে ভর্তির আগ্রহ অনেক বেশি। সরকারি স্কুলের ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে ইতোমধ্যে ২ লাখ ৬০ হাজার ২৪৪টি আবেদন জমা পড়েছে। অন্যদিকে, বেসরকারি স্কুলের প্রায় ১০ লাখ ৭২ হাজার আসনের বিপরীতে আবেদন এসেছে মাত্র ৯৮ হাজার ৭৬২টি।
মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, আবেদনের সময়সীমা আরও ১০ দিন বাকি থাকায় আবেদন সংখ্যা আরও বাড়বে। আবেদন প্রক্রিয়া শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত