ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কড়াইল বস্তিতে আ’গুন: ভয়াবহ আকার নিয়েছে-কাজ করছে ১৯ ইউনিট
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী সংলগ্ন কড়াইল বস্তিতে লাগা আগুন ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ঘিঞ্জি ও ঘনবসতিপূর্ণ বস্তির কাঠামো হওয়ায় আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১৯টি ইউনিট কাজ করছে নিরলসভাবে।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ঘটনাস্থলে তীব্র পানি সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের প্রচণ্ড চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে বহু ঘরবাড়ি পুড়ে যায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনের ঝুঁকি এড়াতে বস্তির অভ্যন্তরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকতে বলা হচ্ছে।
এদিকে আগুন এখনো যেসব ঘরে পৌঁছায়নি, কিন্তু ঝুঁকিতে রয়েছে সেসব ঘর থেকে মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিতে মরিয়া বাসিন্দারা। কেউ মাথায় করে, কেউ হাতে বহন করে নিজেদের সামান্য সম্পদ রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ১১টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। কিন্তু তীব্র যানজটের কারণে তারা দ্রুত পৌঁছাতে পারেনি। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯-এ উন্নীত করা হয়েছে, যারা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে তৎপর রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি