ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
অর্থ আত্মসাতের অভিযোগ উড়িয়ে দিলেন তানজিন তিশা
বিনোদন ডেস্ক :বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি ভারতীয় সিনেমা ‘ভালোবাসার মরশুম’–এর প্রযোজক সরিফুল ধাবকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের পর নিজেকে রক্ষা করেছেন। তিশা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অভিযোগগুলো মিথ্যা, বিভ্রান্তিকর এবং তার কর্মজীবন ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে।
অভিনেত্রী জানিয়েছেন, চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে বিদেশ ভ্রমণ, ভিসা, ফ্লাইট এবং থাকা-খাওয়া–সব দায়িত্ব পরিচালক ও প্রযোজকের। তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করেও ভিসা পাননি। তাই চুক্তি অনুযায়ী ভিসা সংক্রান্ত ব্যর্থতার দায় তার উপর নেই, এটি সম্পূর্ণভাবে প্রযোজক ও পরিচালকের দায়।
তিশা বলেন, ভিসার জন্য প্রায় দুই মাস অপেক্ষা করার পর জানতে পারেন, শুটিং শুরু হয়েছে অন্য একজনকে নিয়ে। ফলে তিনি বাধ্য হয়ে প্রজেক্ট থেকে সরে আসেন। এ প্রসঙ্গে অগ্রিম টাকা ফেরত দেওয়ার বিষয়েও তিনি স্পষ্ট করেছেন, চুক্তিতে কোথাও লেখা নেই যে পরিচালকের ব্যর্থতার কারণে কাজ না হলে তাকে টাকা ফেরত দিতে হবে। আইন প্রমাণ করলে অবশ্যই টাকা ফেরত দেবেন।
তিনি অভিযোগ করেন, প্রযোজকের লাইন প্রডিউসার ও আইনজীবী বিভিন্ন সময়ে ভিন্ন অঙ্কের টাকা ফেরত দাবি করেছেন এবং সাংবাদিকদের কাছে ভুল তথ্য ছড়িয়ে তার পেশাগত সম্মান ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। তিশা বলেন, “সিনেমা আমার পেশাগত সম্মানের জায়গা, আমি কখনোই কোনো চলচ্চিত্রকে অসম্মান করি নি। ভিসা-জটিলতার কারণে বাধ্য হয়ে প্রজেক্ট থেকে সরে আসতে হয়েছে।”
উল্লেখ্য, তিন মাস আগে তিশা ভারতের বাংলা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেও শিডিউল মেলাতে না পারায় এবং ভিসা সমস্যা হওয়ায় ছবিতে অংশ নিতে পারেননি। এর পর প্রযোজক তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন, যা নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)