ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ বর্তমানে গণতন্ত্র উত্তরণের সঠিক পথে রয়েছে। দেশে নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ও অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তাই কোনো প্রকার ঝামেলা বা বিশৃঙ্খলা ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের বিচার ব্যবস্থা, মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবীদের ভূমিকা অনস্বীকার্য। সভায় উপস্থিত আইনজীবীরা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিচার বিভাগের স্বাধীনতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির মৃদুলের সঞ্চালনায় সভায় জেলার জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী