ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দেশে ফিরছেন তারেক রহমান, গুলশান-২ এর বাড়ি প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক :দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশান-২ এর এভিনিউ রোডে অবস্থিত ১৯৬ নম্বর বাড়িটি তার জন্য বসবাসযোগ্য করে সাজানো হয়েছে। যদিও বিএনপি নির্দিষ্ট কোনো তারিখ প্রকাশ করেনি, তারেকের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, তিনি সহসাই দেশে ফিরবেন।
গত ৬ অক্টোবর বিবিসি বাংলার সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছিলেন, “খুব দ্রুতই দেশে আসার পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ।” বর্তমানে ডিসেম্বরের প্রথমার্ধে তার দেশে প্রত্যাবর্তনের লক্ষ্য ধরা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্যরা জানিয়েছেন, তার ফেরার সময় তফসিল ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করা হচ্ছে।
বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরও দেশের একটি দৈনিক সংবাদমাধ্যমকে বলেছেন, “ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচনের তফসিল প্রকাশের পর তারেক রহমান দেশে ফিরবেন।”
গুলশান-২ এর ১৯৬ নম্বর বাড়িটি দেড় বিঘা জমির ওপর নির্মিত ডুপ্লেক্স। এটি তিন বেডরুম, ড্রয়িং, ডাইনিং ও লিভিং রুম, সুইমিংপুলসহ আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। দীর্ঘদিন খালেদা জিয়ার তত্ত্বাবধানে থাকা এই বাড়ি সম্প্রতি তারেক রহমানের নামে নামজারি করা হয়েছে। স্থায়ী কমিটির সদস্যরা জানিয়েছেন, ভেতর-বাইরের সংস্কারকাজ প্রায় সম্পন্ন হয়েছে। দেশে ফিরে তিনি এখানে বসবাস করবেন।
বাড়িটি পূর্বে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর সিওর ভাড়া ছিল। ছয় মাস আগে কোম্পানি চলে যাওয়ার পর এটি তারেকের থাকার উপযোগী করে প্রস্তুত করা হয়। সম্প্রতি তার স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে এসে বাড়িটি পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
তারেক রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন। ২০০৯ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ২০১৮ সালে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাবন্দি হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ভার্চুয়াল মাধ্যমে দলের সভা ও সমাবেশ পরিচালনা করছেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে পাঁচটি ভিন্ন মামলা ছিল এবং প্রায় ১০০টি মামলা দায়ের হয়েছিল। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি সব অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন এবং বর্তমানে তার বিরুদ্ধে কোনো চলমান মামলা নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর