ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, শারীরিক অবস্থা স্থিতিশীল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে হার্ট ও চেস্ট ইনফেকশনসহ একাধিক শারীরিক জটিলতার কারণে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
সোমবার (২৪ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে হাসপাতালে ভর্তির পর থেকেই মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার চিকিৎসায় গঠিত বোর্ডে এভারকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত রয়েছেন।
মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন দেখা দিয়েছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসা চলছে। বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার ও দল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর