ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে অগ্নিকাণ্ড
মো. সাজ্জাদ বিন জলিল
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের এক্সটেনশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়। বিকট শব্দে বিস্ফোরণ ও ধোঁয়া দেখে হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় হঠাৎ করেই হলের এক্সটেনশন থেকে বিকট শব্দ শোনা যায় এবং এরপরই আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি আরও জানান, সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি।
এসপি
.jpg)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?