ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সচিব বৈঠকে পে কমিশন: আলোচ্য বিষয়গুলো কী
নিজস্ব প্রতিবেদক :নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের জন্য আজ বিকেল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হবে। এতে কমিশনের সদস্যদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরাও অংশ নেবেন। বৈঠকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলয়ী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে নতুন সুপারিশ প্রণয়নের বিষয়টি আলোচিত হবে। বৈঠকের সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর সভাপতি জাকির আহমেদ খান।
কমিশনের সূত্র জানায়, নতুন পে স্কেলের খসড়া প্রস্তুতির অর্ধেক কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময় করে প্রস্তাব সংগ্রহ করা হয়েছিল। এখন সেই তথ্য বিশ্লেষণ করে সচিবদের সঙ্গে আলোচনা করে নতুন কাঠামোর সম্ভাব্য রূপ, কার্যকর হওয়ার সময়সীমা এবং সুবিধাসমূহ চূড়ান্ত করা হবে।
বৈঠকের পর কমিশন চূড়ান্ত সুপারিশ প্রকাশের আশা করা হচ্ছে। কর্মচারী নেতারা ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ দাখিলের আল্টিমেটাম দিয়েছেন। সময়মতো সুপারিশ না পেলে কঠোর আন্দোলনের হুমকি উচ্চারণ করেছেন তারা। এছাড়া পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক