ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দেশের মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে প্রস্তুত: চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, দেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য তীব্রভাবে প্রস্তুত। তিনি আরও জানান, জনগণের মধ্যে মানসিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাপক পরিবর্তন আসছে।
রোববার দিবাগত রাতে নলছিটি চায়না মাঠে উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, পূর্ববর্তী সরকারের সময় মেহনতি কৃষক, দিনমজুর ও শ্রমিকদের অর্জিত অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এই কারণে দেশ একাধিকবার দুর্নীতিতে শীর্ষে জায়গা পেয়েছে। তিনি বলেন, জনগণ এখন এমন নেতাকে ভোট দেবে না যিনি দুষ্কৃতিকারী বা চাঁদাবাজ।
তিনি আরও সতর্ক করেন, এ দেশে চাঁদাবাজ ও দখলবাজদের কোনো স্থান থাকবে না। এখন সময় এসেছে ভোটারদের নিজেদের বিবেক ও বিবেচনার মাধ্যমে ভালো মানুষকে ভোট দেওয়ার।
সভায় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সেকান্দর আলি সিদ্দিকির সভাপতিত্বে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজি উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল