ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জগন্নাথে বাস সঙ্কট: অনুমতি পেল না শিবিরের অতিরিক্ত বাস
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ থেকে ক্যাম্পাস ও ছাত্রী হল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সকালে সাড়ে ৮টায় ঢাকার ক্যাম্পাস থেকে দেশের সাতটি বিভাগীয় শহরে শিক্ষার্থীদের পৌঁছে দিতে ১৫টি বাসের ব্যবস্থা করে।
তবে শিক্ষার্থীদের অভিযোগ, এ বাসসংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল। প্রতিটি বাসে আসনের চেয়ে বেশি শিক্ষার্থী উঠতে বাধ্য হওয়ায় অনেকেই ক্যাম্পাসে এসে গিয়েও বাসে জায়গা পাননি। এই পরিস্থিতিতে অতিরিক্ত বাস সার্ভিস চালুর অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবির জকসু নির্বাচন কমিশনের কাছে আবেদন জানায়, কিন্তু কমিশন কোনো প্রতিক্রিয়া দেয়নি।
শাখা শিবিরের সভাপতি ও জকসু ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, “অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাসে উঠতে পারেনি। অতিরিক্ত যাত্রী নিয়ে বাসগুলো যাত্রা করায় ঝুঁকি আরও বেড়েছে। এসব বিবেচনায় আমরা নিজ উদ্যোগে বিভাগীয় শহরের উদ্দেশে অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছি। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে বহুবার যোগাযোগ করেও অনুমতি পাইনি।”
তিনি আরও বলেন, “কমিশন যেহেতু অনুমতি দেয়নি, তাই আমরা বাস দিতে পারছি না। এখন শিক্ষার্থীদের মতামত জানতে চাই এ অবস্থায় আমাদের কী করা উচিত?”
শেষদিকে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, তারা অতিরিক্ত বাস অনুমোদন দেবেন না। তার বক্তব্য, “একটি রাজনৈতিক সংগঠন, যারা জকসু নির্বাচনে প্যানেল দিয়েছে, তাদের এমন উদ্যোগ আমরা অনুমতি দিতে পারি না।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল