ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মিস কমিউনিকেশন: ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি
নিজস্ব প্রতিবেদক: আজ ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের নারী ফুটবল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। তবে অনুষ্ঠানে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ উপস্থিত ছিলেন না। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিষয়টি স্বচ্ছভাবে ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, কিরণ না থাকার কোনো অন্তর্কোন্দল নেই; বরং নিজেই সময়মতো আসতে না পারায় ক্ষমা চেয়েছেন।
প্রেসিডেন্ট তাবিথ আউয়াল বলেন, ‘বাফুফের অভ্যন্তরীণ যোগাযোগের ঘাটতির কারণে সবাইকে যথাসময়ে জানানো হয়নি। এজন্য নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার উপস্থিত থাকতে পারেননি। তবে আগামী প্রেস কনফারেন্সে তিনি অবশ্যই থাকবেন। এই মিস কমিউনিকেশনের জন্য আমি ক্ষমা চাইছি। সভাপতি হিসেবে সব দায় আমার কাঁধে নেওয়া হচ্ছে।’
এবার মার্চে বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ খেলবে। জাতীয় দলের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসে আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হবে। একই সঙ্গে সিরিজের পৃষ্ঠপোষকের নামও ঘোষণা করা হয়েছে।
তাবিথ আউয়াল আরও বলেন, ‘জাতীয় দল যত বেশি মানসম্পন্ন প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে, এশিয়ান পর্যায়ে তত বেশি উপকৃত হবে। তাই ফিফা উইন্ডোর বাইরেও আমরা তিনটি বন্ধ দরজা (রুদ্ধদ্বার) প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছি।’
উল্লেখ্য, গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী দলকে বাফুফে ১.৫ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বছর ঘুরলেও ফুটবলাররা সেই অর্থ পাননি। এ বিষয়ে তাবিথ আউয়াল আশ্বাস দিয়েছেন, ‘আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিশ্রুতি পূরণ করা হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান