ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্প: তিন ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবি কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতির কারণে ২৩ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। এই সময়কালে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের আইবিএ, ব্যবসায় শিক্ষা ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল।
তিন ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বনির্ধারিত দিনমতো পরীক্ষা হবে। শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট ও এসএমটি সভায় ভূমিকম্পজনিত ঝুঁকি মোকাবিলায় পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ হলগুলোর সংস্কার কার্যক্রম শুরু করতে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক কার্যক্রম এবং পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি ১৩ অক্টোবরের সভায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর, চারুকলা ইউনিটের পরীক্ষা ২৯ নভেম্বর (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মুহামদ ওসমান ইমাম জানিয়েছেন, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে, ভর্তি পরীক্ষার কোনো পরিবর্তন নেই। যেহেতু পরীক্ষা বিভাগীয় শহরে হবে এবং পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম, তাই সময়সূচি অপরিবর্তিত থাকবে।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানও জানিয়েছেন, ভর্তি পরীক্ষা স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুধু বিশ্ববিদ্যালয়ের হলগুলোর পরীক্ষা-নিরীক্ষার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- শিক্ষার লক্ষ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: নৌপরিবহন মন্ত্রী