ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
কমনওয়েলথের নজরদারিতে বাংলাদেশ নির্বাচন
নিজস্ব প্রতিবেদক :কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে রোববার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি বিষয়ক আলোচনা করতে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, আসন্ন নির্বাচনের জন্য কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ ইসিকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “আমরা তাদের স্বাগত জানাচ্ছি। আশা করি, আমাদের এবারের ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও পার্টিসিপেটরি নির্বাচন থেকে ভালো ফলাফল পাওয়া যাবে।”
আখতার আহমেদ আরও বলেন, “কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সেক্রেটারি জেনারেল স্পেসিফিক করে আমাদের জানিয়েছিলেন, তাদের ৫৬টি দেশ আছে এবং আমরা চাইলে তারা আমাদের সহযোগিতা করতে প্রস্তুত। যুক্তরাজ্য আমাদের সহযোগিতা করছে শুনে উনি খুশি হয়েছেন।”
তিনি বলেন, কমনওয়েলথ প্রতিনিধি ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি সম্পর্কেও জানতে চেয়েছিলেন। 이에 আমরা সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন তিনটি জোনে ভাগ করেছি এবং সেই ভাগ অনুযায়ী ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি সামাল দিচ্ছি। বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং কমনওয়েলথের পক্ষ থেকে আমাদের ওপর আস্থা ও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ