ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, কাল বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ
মো. সাজ্জাদ বিন জলিল
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আগামীকাল রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে সকল আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২২ নভেম্বর) রাতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক ভূমিকম্প ও আফটার শকের কারণে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নিরাপত্তার বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
সভায় বুয়েটের বিশেষজ্ঞ দল, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলী মতামত দেন যে, ভূমিকম্পের পর আবাসিক হলগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় সংস্কার করা জরুরি। এই ঝুঁকি নিরূপণ ও সংস্কার কাজ চলাকালীন হলগুলো খালি রাখা প্রয়োজন।
কারিগরি এই মতামতের ভিত্তিতে সিন্ডিকেট সভায় আগামী ৬ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে হল প্রাধ্যক্ষদের মাধ্যমে আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ক্লাস-পরীক্ষা ও হল বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ও অফিসসমূহ যথারীতি খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর