ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি জানতে মাঠপর্যায়ে তদন্তের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলসহ রাজধানী ঢাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় তীব্র আতঙ্ক। ভয়াবহ এই কম্পনে এখন পর্যন্ত কমপক্ষে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন আরও বহু মানুষ।
এমন সংকটময় পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, তারা সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মাঠ পর্যায়ে সম্ভাব্য সব ধরনের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তা জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে খোলা হয়েছে জরুরি একটি কন্ট্রোল রুম। জরুরিভিত্তিতে যোগাযোগের জন্য ফোন নম্বর হিসেবে জানানো হয়েছে ০২৫৮৮১১৬৫১। একই সঙ্গে গুজব ও বিভ্রান্তি এড়িয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত