ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-মরক্কো: কখন-LIVE দেখার উপায়
সরকার ফারাবী: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ আটে আজ শুক্রবার রাতে দেখা যাবে দারুণ এক লড়াই দুই সম্পূর্ণ ভিন্ন ধারার দল ব্রাজিল ও মরক্কো মুখোমুখি হবে বাংলাদেশের সময় রাত ৯টা ৪৫ মিনিটে। জয়ের মাধ্যমে যে দল মাঠ ছাড়বে, তারাই নিশ্চিত করবে টুর্নামেন্টের সেমিফাইনাল টিকিট।
ম্যাচের সময়সূচি:
তারিখ: শুক্রবার, ২১ নভেম্বরসময়: বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটম্যাচ: ব্রাজিল U-17 বনাম মরক্কো U-17 (কোয়ার্টার ফাইনাল)
ব্রাজিলের রোমাঞ্চকর পথচলা: শেষ মুহূর্তে বাঁচা, পেনাল্টিতে উত্তরণ
নাটকীয়তায় ভরা ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ফ্রান্স। পুরো ম্যাচেই ফরাসিরা এগিয়ে ছিল ১-০ গোলে। কিন্তু ৮৯তম মিনিটে পিয়েত্রো তাবারেসের জাদুকরি গোল ব্রাজিলকে ম্যাচে ফিরিয়ে আনে এবং ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে ব্রাজিলের গোলরক্ষক জোয়াও পেদ্রো অসাধারণ সেভ করে দলকে ৪-৩ ব্যবধানে জয় উপহার দেন। সাম্প্রতিক পাঁচ ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স চারটি জয় (দুটি পেনাল্টিতে) এবং একটি ড্র তাদের ধারাবাহিকতাই বলে দিচ্ছে।
তাদের শেষ পাঁচ ম্যাচের ফলাফল ছিল:
১-১ (পেনাল্টিতে ৪-৩), ০-০ (পেনাল্টিতে ৫-৪), ১-১, ৪-০ ও ৭-০।
মরক্কোর উত্থান-পতনের গল্প: মালিকে হারিয়ে শেষ আটে
মরক্কো অনূর্ধ্ব-১৭ দলের যাত্রা ছিল বৈচিত্র্যময় একদিকে ১৬-০ গোলের ঐতিহাসিক জয়, অন্যদিকে বড় ব্যবধানে হারও রয়েছে তাদের রেকর্ডে। শেষ ১৬-তে মালিকে ৩-২ গোলে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে।
সাম্প্রতিক পাঁচ ম্যাচে মরক্কোর পারফরম্যান্স তিনটি জয় (একটি পেনাল্টিতে) এবং দুটি হারের মাঝেও দলটি গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের সেরা খেলাটা দেখাতে পেরেছে। নিউ ক্যালেডোনিয়াকে ১৬-০ গোলে চূর্ণ করার পর কখনো পর্তুগালের কাছে ০-৬, কখনো জাপানের কাছে ০-২ ব্যবধানে হার অনিশ্চয়তা থাকা সত্ত্বেও তারা শেষ আটে উঠে এসেছে দৃঢ়তার জোরে।
লাইভ দেখার উপায়
ম্যাচটি অনলাইনে লাইভ দেখতে চাইলে গুগল প্লে স্টোর থেকে ‘FIFA+ Stream Live Football TV’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপ খুললেই নির্ধারিত সময়ে ম্যাচ দেখা যাবে বিনামূল্যে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত