ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহবাগে শিক্ষক নেতারা শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। এটি প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে অনুষ্ঠিত হয়। তারা পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, রাবার বুলেট ও লাঠিচার্জে আহত বহু শিক্ষকের প্রতি সমবেদনা জানান এবং নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারের ক্ষতিপূরণসহ আহতদের রাষ্ট্রীয় সুচিকিৎসার দাবি তোলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী শিক্ষকদের জন্য ঘোষিত ১০ম গ্রেডসহ তিন দফা দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। সভার সভাপতিত্ব করেন জোটের আহ্বায়ক মোঃ আবুল কাশেম। সঞ্চালনা করেন মুহাম্মদ মাসূনুর রহমান ও মুক্তি মালেক।
শুভেচ্ছা বক্তব্য দেন আহ্বায়ক খাইরুন নাহার লিসি। লিখিত বক্তব্য উপস্থাপন করেন আহ্বায়ক মোহাম্মদ শামদুদ্দীন মাসুদ। এছাড়া বক্তব্য রাখেন আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার উল্যা, বিজয় কর্মকার, মোহাম্মদ মতিয়ূর রহমান, জাহিদুর রহমান গগন, মিজানুর রহমান, নিজাম উদ্দিন মজুমদার, নিগার সুলতানা, হাবিব উল্যা, শায়লা আক্তার, শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন এবং বন্যা শরিফা।
নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের স্বামী ডি. এম. সোলায়মানের পাশাপাশি গুরুতর আহত শিক্ষক হারুনূর রশিদ, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, বোরহান উদ্দিন, লুৎফর রহমান শামীম, শাহ আলম, রিয়াদুল, শাহীনুজ্জামান, রেশমা পারভীন এবং সাজেদুল হক বাবুলসহ আরও বহু শিক্ষক দ্রুত ন্যায়বিচার ও দাবি বাস্তবায়নের জন্য আঞ্চলিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)