ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্পের আগেই সতর্কবার্তা দেবে আপনার অ্যান্ড্রয়েড ফোন
ডুয়া ডেস্ক: হঠাৎ এবং কোনো পূর্বাভাস ছাড়াই আঘাত হানে ভূমিকম্প এটাই প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক দিক। কয়েক সেকেন্ডের মধ্যে শক্তিশালী কম্পনে ধ্বংস হতে পারে ভবন, সড়ক ও জনপথ; ঝরে যেতে পারে মানুষের প্রাণ। তাই আগাম সতর্কতার সুযোগ থাকলে ক্ষতি কিছুটা হলেও কমানো সম্ভব।
যদিও ভূমিকম্প পুরোপুরি আগে থেকে জানা যায় না, তবু আধুনিক প্রযুক্তি এখন সতর্কতার নতুন পথ দেখিয়েছে। আপনার অ্যান্ড্রয়েড ফোনেই কয়েক সেকেন্ড আগে ভূমিকম্পের নোটিফিকেশন পাওয়া সম্ভব এমন সিস্টেম তৈরি করেছেন গবেষকেরা। জরুরি মুহূর্তে এই সতর্কবার্তা অনেক সময় জীবন বাঁচাতেও ভূমিকা রাখতে পারে।
২০২০ সালে গুগল চালু করে অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম (EAS) একটি বিশেষ প্রযুক্তি, যা ভূমিকম্পপ্রবণ অঞ্চলের স্মার্টফোন ব্যবহারকারীদের আগেভাগে সতর্ক করে। সায়েন্স জার্নালে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, এই স্মার্টফোনভিত্তিক সিস্টেমের সতর্কতা কার্যকারিতা প্রায় ঐতিহ্যবাহী জাতীয় ভূমিকম্প নেটওয়ার্কের মতোই নির্ভরযোগ্য।
গবেষকদের মতে, স্মার্টফোনে থাকা অ্যাক্সিলোমিটার সেন্সর খুব সংবেদনশীল না হলেও এর সংখ্যা এত বেশি যে শত-সহস্র ফোন একসঙ্গে ক্ষুদ্রতম কম্পনও শনাক্ত করতে পারে। ফলে ভূমিকম্পের তরঙ্গ ছড়িয়ে পড়ার আগেই ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পাঠানো সম্ভব হয়।
আপনার অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে ভূমিকম্প অ্যালার্ট চালু করবেন
১. ফোনের Settings-এ যান
২. Safety & Emergency অপশনে ক্লিক করুন-যদি এই অপশন না থাকে, তাহলে Location মেনুতে যান
৩. সেখান থেকে Earthquake Alerts বা Earthquake অপশন নির্বাচন করুন
৪. অপশনটি On করে দিন
৫. ডাটা বা ওয়াই-ফাই চালু থাকলে সতর্কবার্তা পাবেন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর