ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্পের আতঙ্কে ঢাবির হল থেকে লাফ, আহত ৬ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুহসীন হলে ভূমিকম্পের পর মুহূর্তেই সৃষ্টি হওয়া আতঙ্ক বড় ধরনের দুর্ঘটনায় রূপ নেয়। ভয় পেয়ে ছাদ ও জানালা থেকে লাফ দেওয়ার ঘটনায় অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার পর এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আহতদের মধ্যে হল সংসদের ভিপিও রয়েছেন। আহত শিক্ষার্থীদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের পরিচয় পাওয়া গেছে চারজনের মুহসীন হল সংসদের ভাইস প্রেসিডেন্ট সাদিক হোসেন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তানবীর, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আনজির হোসেন এবং জুলফিকার আলী। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আতঙ্কে কিছু শিক্ষার্থী হুড়োহুড়ি করে ছাদ ও জানালা থেকে নিচে লাফ দেন। এতে একজন গুরুতর আহত হন এবং আরও পাঁচজন বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হন।
আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত