ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভয়াবহ দু’র্ঘটনার ১২২ দিন পর আরিয়ান ফিরল ঘরে
নিজস্ব প্রতিবেদক:রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ ১২ বছরের আরিয়ান আফিফ আজ (২০ নভেম্বর) সকালে হাসিমুখে বাড়ি ফিরেছে। ভয়াবহ দুর্ঘটনার পর গত জুলাই মাসে ৪০ শতাংশের বেশি দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছিল তাকে।
জীবন বাঁচানোর প্রথম আট দিন তাকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। এরপর ১২২ দিনে ছোট-বড় মোট ৩৪টি অস্ত্রোপচার করা হয়। ত্বক প্রতিস্থাপন, গ্রাফটিংসহ প্রতিটি অপারেশন ছিল এক নতুন যুদ্ধ। তবুও আরিয়ানের অদম্য ইচ্ছাশক্তি এবং চিকিৎসক দলের অক্লান্ত পরিশ্রমে আজ সে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরল।
হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ নাসির উদ্দীন বলেন, “আরিয়ান আমাদের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কেসগুলোর একটি ছিল। শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে তার প্রচণ্ড লড়াই করতে হয়েছে।”
সংবাদ সম্মেলনে আরিয়ানের মা কাঁদতে কাঁদতে বলেন, “আমি ভেবেছিলাম আমার ছেলেকে আর ফিরে পাব না। আজ দরজা খুলে গেছে।” হাসপাতাল তাকে ছুটি-পরবর্তী ফলোআপসহ সকল নির্দেশনা দিয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক