ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
একই দিনে জীবন ত্যাগ করলেন কেসলার যমজ দুই বোন
বিনোদন ডেস্ক: ইউরোপের সুপরিচিত ‘কেসলার টুইনস’ খ্যাত জার্মান যমজ বোন ও সংগীতশিল্পী-নৃত্যশিল্পী অ্যালিস ও অ্যালেন কেসলার একসাথে মৃত্যুবরণ করেছেন। ৮৯ বছর বয়সে এই যমজ শিল্পী একই সঙ্গে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সিদ্ধান্ত নেন। জানা গেছে, তারা মিউনিখের গ্রুনওয়াল্ডে নিজেদের বাসভবনে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। বিশেষভাবে পরিকল্পিত এই যৌথ মৃত্যুর বিষয়টি দীর্ঘদিন ধরে তারা প্রস্তুত ছিলেন।
জার্মানিতে ‘ডয়চ সোসাইটি ফর হিউম্যান ডাইয়িং’ নামে এমন একটি সংস্থা আছে, যা নাগরিকদের স্বেচ্ছামৃত্যুকে সম্মান জানিয়ে তাদের পথকে সহজ করে। এই সংস্থার সদস্য ছিলেন অ্যালিস ও অ্যালেন কেসলার। মৃত্যুর আগে তারা একজন আইনজীবী ও একজন ডাক্তারকে তাদের পরিকল্পনার বিষয়ে অবহিত করেছিলেন। এর আগে গত বছরও তারা ইতালির এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, একই দিনে একসঙ্গে মারা যাওয়ার তাদের গভীর ইচ্ছা রয়েছে।
অ্যালিস ও অ্যালেন ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। ১৯৫০-এর দশকে তারা পরিবারসহ পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে চলে আসেন এবং সেখানে বিনোদন জগতে নাম লেখান। ১৯৫৯ সালে তারা ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় জার্মানির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। এই যমজ শিল্পীদের জীবন এবং তাদের যৌথ মৃত্যুর সিদ্ধান্ত মানুষের মধ্যে বিস্ময় ও কৌতূহল সৃষ্টি করেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)