ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মাস্টার্স-পি এইচডি: জেনে নিন কানাডায় ফুল-ফান্ডিং পাওয়ার সহজ পথ
আসাদুজ্জামান
রিপোর্টার
উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে কানাডা এখন বিশ্বজুড়ে শিক্ষার্থীদের মধ্যে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ফুল-ফান্ডিং পাওয়ার সুযোগ থাকায় শিক্ষার্থীরা কানাডার বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে আগ্রহী। সফল হওয়ার জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, পরিকল্পনা এবং প্রফেসরভিত্তিক যোগাযোগ।
কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ স্কলারশিপ, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ (RA) বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (TA) সাধারণত প্রফেসরের গবেষণা অনুদান থেকে আসে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রফেসরের সঙ্গে যোগাযোগ করলে ফান্ডিং পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রফেসর আগ্রহ দেখালে ভর্তি ও স্কলারশিপ পাওয়ার পথ সহজ হয়ে যায়।
ফুল-ফান্ডিং পাওয়ার জন্য আবেদনযোগ্য বিশ্ববিদ্যালয়:ইউনিভার্সিটি অব আলবার্টা, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া (UBC), ইউনিভার্সিটি অব ক্যালগারি, ডালহৌসি ইউনিভার্সিটি, ইউনিভার্সিতে লাভাল, ইউনিভার্সিটি অব ম্যানিটোবা, ম্যাকগিল ইউনিভার্সিটি, ম্যাকমাস্টার ইউনিভার্সিটি, ইউনিভার্সিতে দ্য মন্ট্রিয়াল, ইউনিভার্সিটি অব অটোয়া, কুইনস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাসকাচুয়ান, ইউনিভার্সিটি অব টরোন্টো, ইউনিভার্সিটি অব ওয়াটারলু।
আবেদন প্রক্রিয়া
১. বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম নির্বাচন
আপনার রিসার্চ বিষয়ের সাথে মিল আছে এমন প্রফেসর ও বিভাগ বেছে নিন।
২. প্রফেসরকে ই-মেইল
সংক্ষিপ্ত পরিচয়, রিসার্চ ইন্টারেস্ট, সিভি এবং প্রয়োজন হলে রিসার্চ প্রোপোজাল পাঠান। বিনয়ের সাথে ফান্ডিং সুযোগ সম্পর্কে জানতে চান।
৩. প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত
*স্টেটমেন্ট অব পারপাস (SOP);
*রেফারেন্স লেটার;
*ট্রান্সক্রিপ্ট;
*জীবনবৃত্তান্ত সিভি;
*TOEFL/IELTS (যদি প্রয়োজন হয়);
৪. বিশ্ববিদ্যালয়ের আবেদন পোর্টালে আবেদন সাবমিট;
ডেডলাইন অনুযায়ী সবকিছু আপলোড করে আবেদন সম্পূর্ণ করুন।
৫. ধৈর্য ও ফলো-আপ
ফুল-ফান্ডিং পাওয়া সময়সাপেক্ষ। প্রফেসর আগ্রহী হলে অল্প সময় অন্তর সৌজন্যমূলক ফলো-আপ করতে পারেন।
ফুল-ফান্ডিং পাওয়ার সম্ভাবনা বাড়াতে যা করবেন:
শক্তিশালী ও মানসম্মত গবেষণা প্রস্তাব লিখুন।
পূর্বের গবেষণা বা প্রজেক্ট কাজ থাকলে তা তুলে ধরুন।
ভালো মানের সুপারিশপত্র সংগ্রহ করুন।
সময়ের অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করুন।
বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ফেলোশিপ ও স্কলারশিপে আলাদা করে আবেদন করুন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত