ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী ম্যাচ কবে, জানালেন বাফুফে
সরকার ফারাবী: ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হতেই বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মনে উঠেছে একটাই প্রশ্ন জাতীয় দলের পরবর্তী খেলা কবে? বাফুফের নিশ্চিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ফলে লাল-সবুজরা আবার মাঠে নামবে ২০২৬ সালের মার্চ মাসের ফিফা উইন্ডোতে।
সেই ম্যাচটি হবে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফ, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে সিঙ্গাপুর। নির্ধারিত সময় অনুযায়ী, ৩১ মার্চ ২০২৬ তারিখে বিকেল ৫টা বা ৬টার দিকে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বাংলাদেশ আগেই মূল পর্ব থেকে ছিটকে গেছে, তবুও এই ম্যাচটি দল খেলবে মূলত নিয়ম পূরণের উদ্দেশ্যে।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ কঠিন চ্যালেঞ্জ
বাংলাদেশের জন্য এই ম্যাচ সহজ হবে না চলতি বছরের জুনে নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সও আশাব্যঞ্জক নয়; শেষ পাঁচ আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ ২টিতে হেরেছে, ৩টি ড্র করেছে। সিঙ্গাপুরের সাম্প্রতিক ফলাফলেও একই ধরনের ওঠানামা ২ জয়, ২ হার এবং ১ ড্র।
জাতীয় দলের প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও তার সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। তবুও ফুটবলসমর্থকদের প্রত্যাশা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ আরও শক্তিশালী পারফরম্যান্স উপহার দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত