ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আবারও পেছাল বিপিএল নিলাম, কিন্তু কেন?
সরকার ফারাবী: বিপিএলের ১২তম আসরের খেলোয়াড় নিলাম আবারও পেছালো। পাঁচ ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা থাকলেও, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে আগামী ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সম্ভাব্য সূচি আগেই ঘোষণা করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল।
প্রথমে ১৭ নভেম্বর নিলাম আয়োজনের কথা থাকলেও তা স্থগিত করে ২১ নভেম্বর করা হয়। এরপর নতুন তারিখ নির্ধারিত হয় ২৩ নভেম্বর (রোববার)। তবে সেই তারিখেও নিলাম হবে না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন ২৩ নভেম্বরের নিলাম বাতিল করা হয়েছে এবং নতুন তারিখ নির্ধারণ হয়নি। পরে রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলাম অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর বিকেল ৩টায়।
নিলাম পিছিয়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে জানা গেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত জটিলতা। পাঁচ দলের মধ্যে দুইটি দল প্রয়োজনীয় ব্যাংক গ্যারান্টি দিতে না পারায় নিলামের সময়সূচি আবারও পরিবর্তন করতে হয়েছে।
এবার ড্রাফট প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি নিলাম আয়োজন করা হচ্ছে। দীর্ঘ সময় পর এই পদ্ধতিতে ফিরে আসছে বিপিএল। নিলামটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বিদেশ থেকে দক্ষ কর্মী আনার বিষয়টিও বিবেচনায় রেখেছে বিসিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন