ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ভোটারদের আস্থা ফেরাতে ইসিকে ইইউর পরামর্শ
ডুয়া ডেস্ক : নির্বাচন কমিশনকে (ইসি) ভোটারদের আস্থা পুনরুদ্ধারের পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে এ পরামর্শ দেন।
বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার হোসেন সাংবাদিকদের জানান, ইইউ প্রতিনিধি ভোটারদের মধ্যে আস্থা ফেরানোর ওপর গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে নির্বাচন সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করার ওপর জোর দিয়েছেন তারা।
তিনি আরও বলেন, “ইইউ প্রতিনিধিরা গত দুই সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করেছেন। আজ তারা সেই আলোচনার প্রতিক্রিয়া জানিয়েছেন। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে সব মহলেই প্রতিশ্রুতি রয়েছে।”
এ সময় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আখতার হোসেন বলেন, “প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থাপনা একটি জটিল প্রক্রিয়া। তবে এ বিষয়ে যদি কোনো কার্যকর পরামর্শ বা মডেল থাকে, সেটি শেয়ার করতে বলেছি। ইইউ প্রতিনিধিরা বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।”
এদিকে, ইইউ প্রতিনিধি মাইকেল লিডর বলেন, “আমরা দুই সপ্তাহ ধরে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করছি। এখন পর্যন্ত দেখা গেছে, বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রত্যাশা করে।”
আগামী সপ্তাহে সফর শেষে সার্বিক মতামত নিয়ে ইইউ প্রতিনিধিরা বাংলাদেশ ছাড়বেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন