ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশ্ব ইজতেমা উপলক্ষে চলবে ১৪ বিশেষ ট্রেন, জেনে নিন যাতায়াতের সময়সূচি
ডুয়া ডেস্ক: বিশ্ব ইজতেমার উপলক্ষে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে প্রতি বছরের মতো এবারও ১৪টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয়ের একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিশ্ব ইজতেমার প্রথম দিনে অর্থাৎ আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) 'জুমা স্পেশাল' নামে একটি জোড়া ট্রেন পরিচালনা করা হবে। এর মধ্যে 'জুমা স্পেশাল-১' ট্রেনটি ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছাড়বে এবং সকাল ১০টা ১৫ মিনিটে টঙ্গী পৌঁছাবে। পরবর্তী সময়ে 'জুমা স্পেশাল-২' বিকেল ৩টায় টঙ্গী স্টেশন থেকে ছাড়বে এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
বিশেষ ট্রেন হিসেবে জামালপুর ও টাঙ্গাইল থেকে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) দু'টি ট্রেন চালানো হবে। প্রথম ট্রেনটি জামালপুর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়বে এবং দুপুর ২টা ১৫ মিনিটে টঙ্গী স্টেশনে পৌঁছাবে। দ্বিতীয় ট্রেনটি টাঙ্গাইল থেকে দুপুর ১২টায় ছাড়বে এবং দুপুর ১টা ২০ মিনিটে টঙ্গী পৌঁছাবে।
এছাড়া আখেরি মোনাজাতের দিন (রোববার) পরিচালিত হবে ১০টি ট্রেন। এর মধ্যে ঢাকা-টঙ্গী স্পেশাল-১ ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়বে, স্পেশাল-২ ভোর ৫টায়, স্পেশাল-৩ ভোর ৫টা ২৫ মিনিটে, এবং স্পেশাল-৪ ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকা ছাড়বে।
ফিরতি পথে টঙ্গী স্টেশন থেকে টঙ্গী-ঢাকা স্পেশাল-১ সকাল ৮টা ৩৫ মিনিটে, স্পেশাল-২ সকাল ৯টা ৪২ মিনিটে, স্পেশাল-৩ সকাল ১০টা ৪০ মিনিটে, এবং স্পেশাল-৪ বেলা ১১টা ৭ মিনিটে ছাড়বে। এছাড়া, দুপুর ১২টা ২০ মিনিটে টঙ্গী স্টেশন ছাড়বে টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল-১ এবং সবশেষে দুপুর ১২টা ৫০ মিনিটে টঙ্গী স্টেশন ছাড়বে টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল-২ ট্রেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন