ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নন-এমপিও শিক্ষকদের সমস্যার সমাধানে সরকারের দ্রুত উদ্যোগ: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওর আওতায় আনার বিষয়ে বৈঠকে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে লক্ষাধিক নন-এমপিও শিক্ষক-কর্মচারীর সমস্যার স্থায়ী সমাধান অপরিহার্য। এ লক্ষ্যে সরকার একটি স্বচ্ছ, কার্যকর ও নীতিনির্ভর এমপিও প্রক্রিয়া বাস্তবায়নে ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও বলেন, দেশের শিক্ষা খাতকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে রাজনৈতিক দল, অংশীজন ও সংশ্লিষ্ট সকলের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। শিক্ষা জাতির মেরুদণ্ড এ মূল্যবোধকে সামনে রেখে সমাধানমূলক উদ্যোগ সরকারি পর্যায়ে অব্যাহত রয়েছে।
বৈঠকে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ-সম্পাদক রাজেকুজ্জামান রতন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, এবি পার্টির শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
বৈঠকে এমপিওভুক্তকরণ প্রক্রিয়া, সংশোধিত নীতিমালা, বাস্তবায়ন কাঠামো ও চলমান উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত