ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
Oceanman Thailand 2025: ঢাবির শেখ জামিলের ১০ কিলোমিটার সাঁতার সম্পন্ন
সরকার ফারাবী: থাইল্যান্ডের ফাং না (Phang Nga) প্রদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতা “Oceanman Thailand 2025”–এ বাংলাদেশি সাঁতারু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ জামিল হাসান দারুণ সফলতা অর্জন করেছেন। চ্যালেঞ্জিং ১০ কিলোমিটার রেসটি তিনি সম্পন্ন করেন প্রায় ৫ ঘণ্টায়, যা ওপেন ওয়াটার সাঁতারে একটি উল্লেখযোগ্য অর্জন।
এবারের আসরে ৩৬টি দেশের সাঁতারুরা অংশ নেন। বাংলাদেশ থেকে অংশ নেন দুইজন শেখ জামিল হাসান ও পিজুস মিশ্র। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা তাদের দুজনের জন্যই বড় সম্মানের বিষয়।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় আন্দামান সাগরের উন্মুক্ত জলে, যেখানে স্রোত, জোয়ার-ভাটা ও প্রাকৃতিক স্রোতের মতো নানা চ্যালেঞ্জ সাঁতারুদের জন্য বাড়তি কঠিনতা তৈরি করে। এসব প্রতিকূলতার মাঝেও শেখ জামিল দৃঢ় মনোবল নিয়ে ১০ কিলোমিটার পথ পাড়ি দেন।
বিশ্বব্যাপী জনপ্রিয় ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতা ওশেনম্যান সিরিজ–এ অংশ নিতে সাধারণত অভিজ্ঞ অ্যাথলেট ও পেশাদার সাঁতারুরাই এগিয়ে থাকেন। বাংলাদেশ থেকে অংশগ্রহণ তুলনামূলক কম হলেও সাম্প্রতিক বছরগুলোতে তরুণ সাঁতারুরা নিয়মিত আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিস্থিতি শক্তিশালী করে তুলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং ও ওয়াটারপোলো টিমের সদস্য শেখ জামিল দেশের ভেতরেও অর্জন করেছেন একাধিক সাফল্য। সম্প্রতি অনুষ্ঠিত “ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৫”–এ ব্যক্তিগত ও দলগত মোট পাঁচটি ইভেন্টে তিনি প্রথম হন। এছাড়া মেঘনা নদীতে ৫ কিলোমিটার, পদ্মা নদীতে ১০ কিলোমিটার সাঁতার এবং বাংলা চ্যানেলের বাছাই পর্বও সফলভাবে সম্পন্ন করেছেন তিনি।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে শেখ জামিল বলেন,“আন্দামান সাগরে ১০ কিলোমিটারের রেসটি ছিল কঠিন এবং চ্যালেঞ্জিং। প্রায় ৫ ঘণ্টার এই লড়াই শেষে বাংলাদেশের পতাকা নিয়ে ফিনিশিং লাইনে পৌঁছানো আমার জীবনের বিশেষ অর্জন। ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে চাই।”
তিনি আরও জানান, দেশে যদি ওপেন ওয়াটার সাঁতারে আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়ে, তবে তরুণ সাঁতারুরা আরও বেশি উৎসাহ ও অনুপ্রেরণা পাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ