ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ছাত্র যৌন হয়রানিতে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক:শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিম-এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে সকল একাডেমিক ও প্রশাসনিক পদ থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিষয়টি জরুরি ভিত্তিতে সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে বলে এতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিম-এর বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। তাকে গ্রেপ্তারের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করে। অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।
এতে আরও বলা হয়, অভিযোগ তদন্তের জন্য ইতোমধ্যেই বিভাগীয় পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদনও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে আইন বিশেষজ্ঞদের কাছ থেকে ইতোমধ্যেই মতামত গ্রহণ করা হয়েছে। বিষয়টি অধিকতর খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন সেলের কাছে প্রেরণ করা হয়েছে। বিষয়টি জরুরি ভিত্তিতে সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত