ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে ঢাকেবি অধ্যাদেশ নিয়ে মতবিনিময় সভা শুরু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাত সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র খসড়া অধ্যাদেশের ওপর অংশীজনদের মতামত গ্রহণের জন্য একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার।
জানা গেছে, এই সভায় সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং কলাম লেখকসহ ২০ জনের অধিক ব্যক্তি অংশ নিয়েছেন। আমন্ত্রিতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানউল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এছাড়াও শিক্ষাবিদ মানজুর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর–এর পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম, ব্যানবেইসের ডিএলপি বিভাগের চিফ ড. মোহাম্মদ ফজলুর রহমান খান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বে অধ্যাপক ড. এ. এম. সারওয়ার উদ্দিন চৌধুরীও এই সভায় অংশগ্রহণ করছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা), অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) এবং বিশ্ববিদ্যালয় অধিশাখা–২–এর যুগ্মসচিবও সভায় উপস্থিত রয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি সরকারি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। প্রস্তাবিত এই নামটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নির্ধারণ করেছে। কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?