ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ট্রাইব্যুনালের রায় যেভাবেই হোক কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক : আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেবেন, তা যেভাবেই হোক কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি রোববার দুপুরে বরিশাল পুলিশ লাইনসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, দেশের যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে পুনর্বিন্যস্ত করা হয়েছে। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি মাঝারি পর্যায়ে রয়েছে। তবে আগামী নির্বাচনের আগে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়েও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
তিনি দেশের সবাইকে নির্বাচনমুখী হতে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে আহ্বান জানান।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট