ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফেসবুকে অর্থ উপদেষ্টার ফেক ভিডিও, সতর্ক করল মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও ভিডিও ব্যবহার করে একটি ভুয়া (ফেক) ভিডিও বা নিউজ প্রচার করছে। ধারণা করা হচ্ছে, ভিডিওটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে ভয়েস ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি যুক্ত করা হয়েছে।
রোববার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভিডিওতে ব্যবহৃত বক্তব্য ও তথ্যসমূহের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো সম্পর্ক নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভিডিওটিতে এআই প্রযুক্তির মাধ্যমে ভয়েস ও চিত্র ব্যবহার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে।
অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যেই ভিডিওটি অপসারণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বিজ্ঞপ্তিতে সবাইকে সতর্ক করে বলা হয়েছে, এই ধরনের বিভ্রান্তিকর ভিডিও বা সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য, কোনো প্রকার যাচাই-বাছাই না করে আর্থিক লেনদেনে সম্পৃক্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত