ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রায় বড় পরিবর্তন নেই
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা আজ সকাল থেকে শুষ্ক ও শীতল আবহাওয়া অনুভব করছে। আকাশে আংশিক মেঘ থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৬ শতাংশ।
রোববার (১৬ নভেম্বর) সকাল ৭টা থেকে আগামী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। একই সময়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়নি।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৫ মিনিটে। অন্যদিকে, সারাদেশের জন্য প্রকাশিত সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে—আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় একই মাত্রায় থাকবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)