ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার চূড়ান্ত, তিন জন বাদ
ডুয়া নিউজ: স্থগিত করা ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় ৩ জনকে বাদ দিয়ে ৭ জনের নাম চুড়ান্ত করেছে।
চূড়ান্ত তালিকায় তিনজনের নাম বাদ দিয়েছে বাংলা একাডেমি। তারা হলেন-মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ।
বুধবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমির ফেসবুক পেইজে বিষয়টি জানানো হয়েছে।
মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের বরাত দিয়ে পোস্টে জানানো হয়, বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভা ২৯শে জানুয়ারি, ২০২৫ বুধবার অনুষ্ঠিত হয়। সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা নিম্নোক্তভাবে চূড়ান্ত করা হয়:
১. কবিতা: মাসুদ খান
২. নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
৩. প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
৪.অনুবাদ: জি এইচ হাবীব
৫. গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া
৬. বিজ্ঞান: রেজাউর রহমান
৭. ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ
পোস্টে উল্লেখ করা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালার চতুর্থ অধ্যায়, নবম ধারা অনুযায়ী নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করতে পারবেন না এবং দশম ধারা অনুযায়ী সুপারিশকৃত কোনো নাম বিবেচনা না করার ক্ষমতা বাংলা একাডেমি নির্বাহী পরিষদ সংরক্ষণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন