ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
মেগা প্রজেক্ট নয়, স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ বাড়াবে বিএনপি: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
ডুয়া নিউজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা করেছেন যে, তার দল ক্ষমতায় এলে মেগা প্রজেক্টের পরিবর্তে স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ বাড়াবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে এমন একটি মডেলে যেতে হবে যেখানে এর সুফল প্রত্যেক নাগরিক পাবে এবং অর্থনীতি কোনো গোষ্ঠীবিশেষের কাছে জিম্মি থাকবে না।
শনিবার (১৫ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বিএনপি স্কিল ডেভেলপমেন্ট ও শিক্ষায় বিনিয়োগ বাড়াবে। এছাড়াও বিনামূল্যে জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার জন্য অনেক ইনস্টিটিউশন সৃষ্টি করতে হবে। তিনি উল্লেখ করেন যে, এই পরিকল্পনাগুলো বিশ্বের অনেক দেশে সফলভাবে চলছে এবং সেসব মডেল অনুসরণ করা হবে।
তিনি সরকারের আমলাতান্ত্রিক জটিলতা, ঘুষ-দুর্নীতি এবং ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় একাধিক অনুমোদনের প্রক্রিয়া সহজ করার ওপর জোর দেন। তার মতে, একটি রেস্টুরেন্ট করতে ১৯টি অনুমতি নিতে হয়, যা ব্যবসা শুরুতেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার ব্যবস্থা করার কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা ক্যাপিটাল মার্কেট (শেয়ার বাজার) উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অনেকেই বিনিয়োগ করতে আগ্রহী, কিন্তু তারা আগে একটি স্থিতিশীল পরিবেশ চায়। ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টে বিএনপির একটি বড় পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রাশেদ আল মাহমুদ, বিএস জুটমিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া, বিজিএমইএর সাবেক সভাপতি এসএম ফজলুল হকসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা ও পেশাজীবীরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- আজকের নামাজের সময়সূচি
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- আজ রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য ঘিরে আলোচনা