ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
কলকাতায় আওয়ামী লীগ অফিস খুলেছে: হাফিজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা বহু বড় বড় কথা বললেও বাস্তবে আওয়ামী লীগ পালিয়েছে। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীদের দল মোদির আশ্রয়ে চলে গেছে এবং কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলেছে। সেখান থেকে সন্ত্রাসী কার্যক্রমের প্রশিক্ষণ দিচ্ছে। দেশজুড়ে আগুন জ্বালানোসহ ভিন্ন ধরনের অপকর্মের জন্য দেশে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের পাঠানো হচ্ছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় লালমোহন উপজেলার শাহবাজপুর কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ এসব মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ কলকাতায় অফিস খুলেছে। আমি তাদের পরামর্শ দিতে চাই—ভারতের প্রত্যেক প্রদেশে গিয়ে তারা অফিস খুলুক, ভারত সরকারের অনুমতি নিয়ে আন্দোলন করুক। বাংলাদেশে তাদের আর আসার প্রয়োজন নেই। এই সন্ত্রাসী দলকে আমরা আর দেখতে চাই না। আগামী নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিষিদ্ধ করেছে। ছাত্রলীগের গুন্ডা বাহিনীও নিষিদ্ধ হয়েছে। তাই আগামী ৩০-৪০ বছরে তারা বাংলাদেশে আসতে পারবে না। রাস্তায় এলে পুলিশ ব্যবস্থা নেবে। গত ১৭ বছরে তারা লুটপাট করেছে, বহু মায়ের কোল খালি করেছে—এটার শেষ হতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা মানুষ হত্যা করেছে, আয়নাঘর বানিয়েছিল। বিএনপির নেতাকর্মী, বিরোধী দলের সদস্য এবং সাধারণ মানুষকে দীর্ঘ সময় বন্দি রাখা হয়েছে। তাদের অপরাধ ছিল ভোট দেওয়া ও গণতন্ত্র চাওয়া। শেখ হাসিনার শাসনে তারা সুবিচার পাননি এবং বহু মানুষ নিহত হয়েছেন।
হাফিজ উদ্দিন আহমেদ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
এ সময় গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)