ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
স্বাধীনতার বিরোধীরা আজ ক্ষমতা চায়: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: দেশে জামায়াতে ইসলামের রাজনৈতিক প্রভাব খুবই সীমিত এবং তাদের ভোটের হার মাত্র ৫-৬ শতাংশ—এ মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল এ দল, অথচ আজ তারা আবার ক্ষমতার দাবি করছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবাগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘পানির ন্যায্যতার দাবিতে’ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ন্যায্য পানির হিস্যা আদায় না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারাজ নির্মাণের মাধ্যমে শুষ্ক মৌসুমে কৃষকদের সেচের পানি নিশ্চিত করা হবে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, ভারত চুপিসারে ফারাক্কা বাঁধ তৈরি করেছে, যার ফলে পদ্মা নদীর পাশের হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তিনি বলেন, পদ্মাসহ দেশের নদনদী রক্ষা করা এখন সময়ের দাবি।
শেষে তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়ন করবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি