ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
নির্বাচন ব্যাহত করতে পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা লকডাউন ঘোষণা করছে এবং যারা ‘বেহেশতের টিকিট’ দেওয়ার কথা বলছে, তাদের মধ্যে ভেতরে ভেতরে সম্পর্ক রয়েছে। এ ধরনের পরিস্থিতি আগে ১৯৮৬ এবং ১৯৯৬ সালে দেখা গেছে। তিনি অভিযোগ করেছেন, তারা ১৭২ দিন হরতাল ও অবরোধ চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করেছে এবং দেশের ক্ষতি করেছে। এখন আবার লকডাউনের নামে এআই দিয়ে মিছিল-মিটিং দেখায়। তাদের কিছু কর্মী আছে গুপ্তভাবে। এ গুপ্ত রাজনীতির সঙ্গে মিলেমিশে ভেতরে বাহিরে আজকে তারা বোমা হামলা করে, গাড়িতে আগুন দেয়।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বড়ালিয়া বিদ্যালয় মাঠে নারী ভোটারদের সঙ্গে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। ঢাকায় তাদের কার্যালয়ের সামনে হাতেনাতে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে দেখা গেছে, ওই ব্যক্তি শিবির কর্মী। তিনি অভিযোগ করেন, এটি দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, যাতে নির্বাচন ব্যাহত হয়। তাদের পরিসংখ্যান অনুযায়ী, নির্বাচন হলে গণমানুষের দল, বিএনপি, জিয়ার দল, খালেদা জিয়া এবং তারেক রহমান ক্ষমতায় আসবে।
তিনি ইসলামিক দলকে সতর্ক করে বলেন, নতুনভাবে বাংলাদেশ গড়ার চিন্তা করা উচিত। সাধারণ মানুষের অনুভূতি ও পাশে থাকা গুরুত্বপূর্ণ। গুপ্ত রাজনীতি করা ঠিক নয়; স্বচ্ছ রাজনীতিতে আসা, অপব্যাখ্যা বা অপপ্রচার না করা উচিত। তিনি উল্লেখ করেন, ২৮ অক্টোবর ও ১০ ডিসেম্বর দেশের ইতিহাসে কার কী ভূমিকা ছিল তা মানুষ দেখেছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার শিমু ভূঁইয়া প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- আজকের নামাজের সময়সূচি