ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন রাষ্ট্রদূত রোজি উইন্টারটন
ডুয়া নিউজ: বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যারোনেস রোজি উইন্টারটন। তিনি যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন বুধবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে, ব্যারোনেস রোজি উইন্টারটন বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।"
ব্যারোনেস উইন্টারটন নিজে বলেন, "বাংলাদেশে যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত হিসেবে নিযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি জানি যে, বাংলাদেশ ব্যবসা, চাকরি এবং উভয় দেশের বাজারে ভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে, দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ৩ বিলিয়ন পাউন্ডেরও বেশি এবং এতে আরও প্রবৃদ্ধির সুযোগ রয়েছে। এই গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করতে আমি বাংলাদেশের সরকারের বিভিন্ন বিভাগের পাশাপাশি দেশটির ব্যবসায়িক সংগঠনগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করতে চাই।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ