ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
শাকসু নির্বাচনের তারিখ প্রত্যাখ্যান করে প্রশাসনকে ঘেরাও শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
ডুয়া নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ.এম সরওয়ারউদ্দিন চৌধুরী আগামী ১৭ ডিসেম্বর (বুধবার) শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় উপাচার্যের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
তবে উপাচার্যের ঘোষিত তারিখ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে উপাচার্যের দপ্তরে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, নির্বাচন কমিশনার এবং প্রক্টরকে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন চাঁদাবাজ, টেন্ডারবাজ ও হল দখলবাজদের কথা শুনে একটি পক্ষকে খুশি করতে এই তারিখ ঘোষণা করেছে। তারা আগামী ৮ ডিসেম্বর নির্বাচনের দাবি জানান।
এসময় শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এর আগে সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, একটি সফল নির্বাচনের তারিখ নির্ধারণে তারা একাধিকবার সকল পক্ষের সাথে বসতে চেয়েছিলেন। পারিপার্শ্বিক সকল দিক বিবেচনা করে ১৭ ডিসেম্বরকে একটি উপযুক্ত তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করে একটি জাকজমকপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাকসুর তারিখ ঘোষণা করার কথা থাকলেও অজানা কারণে তা স্থগিত করা হয়। এরপর থেকেই শাকসুর তারিখ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নেন। তারা রেজিস্ট্রার ভবনে তালা দেন এবং রাত ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা "শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার", "প্রশাসন রিমেম্বার শাকসু ইন নভেম্বর", "শাকসু দিলে প্রশাসন, না দিলে প্রহসন" ইত্যাদি স্লোগান দেন। এরপর উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির এবং প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান উপাচার্যের বাসভবনের সামনে উপস্থিত হন।
উপাচার্য শুক্রবার নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এমন আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট