ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
প্রেস সচিব
‘বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে কর্মসূচি করতে দেওয়া হবে না’
ডুয়া নিউজ: জুলাই-আগস্ট হত্যাকাণ্ডসহ সব অপরাধের জন্য আওয়ামী লীগ যদি ক্ষমা না চায় এবং তাদের শীর্ষ নেতৃত্ব বিচারের আওতায় না আসে, তবে তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না, এমন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলমের প্রেস সচিব।
আজ বুধবার (২৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অফিসের প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, "আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জুলাই মাসের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও উল্লেখ আছে, শেখ হাসিনা নিজে গুম-খুনের নির্দেশ দিয়েছেন।"
তিনি আরও বলেন, "আমাদের চোখের সামনে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটল। কতজন নিহত হল, কতজন অঙ্গ হারাল, কিন্তু আওয়ামী লীগের কোনও অনুশোচনা নেই। তারা আরও মিথ্যা বলছে।"
এছাড়া, তিনি জানান, "যতদিন না আওয়ামী লীগ ক্ষমা চাইছে, যতদিন না তাদের শীর্ষ নেতৃত্ব বিচারের আওতায় আসছে, এবং যতদিন না তারা জবাবদিহির মধ্যে আসে, ততদিন তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। আমাদের স্পষ্ট অবস্থান, তাদের আগে বিচারের মুখোমুখি হতে হবে।"
আরেকটি প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, "আওয়ামী লীগকে ভালোভাবে ক্ষমা চাইতে হবে এবং তাদের নেতৃত্ব ‘ক্লিন’ হওয়া জরুরি। আওয়ামী লীগের যারা হত্যাকাণ্ডে জড়িত না, তাদেরও কোনো অনুতপ্ত মনোভাব নেই, তারা একবারও ক্ষমা চাননি।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগের কেউ এসে বলছে না যে তারা হাসিনার নেতৃত্ব মানেন না বা তারা ‘ক্লিন লিডারশিপ’ চান।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন