ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
উচ্চশিক্ষার মান বাড়াতে গবেষণা জরুরি: ইউজিসি চেয়ারম্যান
ডুয়া নিউজ: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা সহযোগিতার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বর্তমান শিক্ষা বাণিজ্যিকীকরণের প্রেক্ষিতে, গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে ইউজিসি’র বিশেষ পদক্ষেপের প্রয়োজন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‘গোয়িং গ্লোবাল পার্টনারশিপ: সাউথ এশিয়া ডিপ ডায়ালগ’ শীর্ষক প্যানেল সদস্যের বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক ফায়েজ বলেন, অতি দরিদ্র মেধাবী নারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে অগ্রাধিকার দেয়া উচিত, এটি সমাজের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের জন্য একটি কার্যকরী ব্যবস্থা হতে পারে।
তিনি বলেন, নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাগুলোকে উচ্চ শিক্ষার অংশীদারিত্বের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা এবং পশ্চিমা শিক্ষাশাস্ত্রের সঙ্গে প্রাচ্য সংস্কৃতির সমন্বয় সাধন করা প্রয়োজন। এটি শিক্ষার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রসঙ্গত, উল্লেখ্য, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজের নেতৃত্বে ১৭-সদস্যের একটি প্রতিনিধি দল তিনদিনের (০৯-১১ ডিসেম্বর) ‘ন্যাশনাল হায়ার এডুকেশন কনফারেন্স ২০২৪’এ অংশগ্রহণের জন্য কলম্বোতে অবস্থান করছে।
প্রতিনিধি দলে রয়েছেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অনারারী প্রফেসর ড. বাবুনা ফায়েজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামরুল আহসান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহ উদ্দিন, বিএসি’র সদস্য প্রফেসর ড. এস এম কবীর, ইউজিসি পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, ড. এ কে এম শামসুল আরেফিন, মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, ড. দূর্গা রানী সরকার, মোছা. জেসমিন পারভীন, বিএসির উপপরিচালক ড. ফারজানা শারমিন, বিশ্বব্যাংকের এটিএম আসাদুজ্জামান ও মো. মাহমুদুল হক এবং ব্রিটিশ কাউন্সিলের তৌফিক হাসান প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?